শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের ফুটবলার আব্দুছ ছালামের ইন্তেকাল ॥ বিমান প্রতিমন্ত্রীর শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কৃতি ফুটবলার, পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা আব্দুছ ছালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মৃত্যুতে মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি শোক প্রকাশ করেছেন। তিনি বুধবার রাত সাড়ে ১১টার সময় চুনারুঘাট সদর সরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর তার জানাযার নামাজ চুনারুঘাট সদর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় অংশ গ্রহণ করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলামসহ শত-শত মুসল্লী। পরে জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য যে, মৃত আব্দুছ ছালাম চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল হান্নানের বড় ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com