সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে খুনের ঘটনায় দুই ব্যক্তি গাজীপুরে গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারী দুই যুবকের মধ্যে ঝগড়ার জেরে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঢাকার গাজিপুরের বাসন থানার চন্দনা চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হল, বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের টেনু মিয়ার পুত্র আলমগীর হোসেন (২৪), মৃত ফটিক মিয়ার পুত্র বকুল মিয়া (৪৫)।
এর আগে গত ৯ ডিসেম্বর শুক্রবার দিনগত রাতে বিশ্বকাপে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলায় গোল হওয়া নিয়ে বাহুবলের আদিত্যপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রুকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার ঝগড়া হয়। রুকন আর্জেন্টিনা ও সজিব ব্রাজিলের সমর্থক।
পরে রাতের ঝগড়াকে কেন্দ্র করে শনিবার (১০ ডিসেম্বর) সকালে দুই যুবকের পক্ষ নিয়ে দুটি গোষ্ঠীর ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুকনের বাবা শহিদ মিয়া আহত হন। তাকে বাহুবল উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ ডিসেম্বর নিহত শহিদ মিয়ার ভাই মাসুক মিয়া বাহুবল মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতোপূর্বে এ মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার আটকদের বাহুবল থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com