রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের ডাঃ তোফাজ্জুল খানের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আদর্শ বাজারের ফার্মেসী ব্যবসায়ী ডাঃ তোফাজ্জুল আহমদ খান (৭৮) আর নেই। ১০ ডিসেম্বর ভোরে নিজ বাড়ি উপজেলা সদরের তকবাজখানী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বিকাল ২ ঘটিকায় তকবাজখানী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডাঃ তোফাজ্জুল আহমদ খান এর মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিশের নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছেত আজাদ, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন খান মারুফ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলনা মুবাশ্বির আহমদ গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com