বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল থানায় জেলার শ্রেষ্ঠ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাহুবল মডেল থানাকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে বাহুবল মডেল থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে রকিবুল ইসলাম খান, শ্রেষ্ঠ ওসি (তদন্ত) হিসাবে প্রজিত কুমার দাস এবং ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য টিম বাহুবল থানাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
জানা যায়, বাহুবল সার্বিক আইনশৃড়খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাহুবল মডেল থানাকে নির্বাচিত করা হয়। বাহুবল থানা ইতিহাসে একসঙ্গে তিনটি পুরস্কার এটাই প্রথম। এদিকে রকিবুল ইসলাম খান প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেও প্রজিত কুমার দাস টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হয়েছিলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ অফিসারবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com