মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহুবলের ফায়সালের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহমেদ ফায়সাল (৩৪) মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের বিরাম উদ্দিন মিয়ার বড় ছেলে মোঃ আহমেদ ফায়সাল ব্যবসায়িক কাজে মৌলভীবাজার গিয়েছিল, সেখানে সন্ধ্যায় ট্রাকে মালামাল লোড দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। এ সময় তার সাথে থাকা লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ফায়সালকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়সালের মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা ও বন্ধু বান্ধব সহ অনেকেই আবেগপূর্ণ ফেসইবুক স্ট্যাটাস দিচ্ছেন। এদিকে আহমেদ ফায়সালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শুরু হয়েছে কান্নার রোল। কেউ যেনো ফায়সালের মৃত্যুকে মেনে নিতে পারছেনা। স্থানীয়রা জানান, ফায়সাল খুব ভালো মনের মানুষ ছিল। ফায়সালের মৃত্যুর বিষয়টি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com