শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে টমটম চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ॥ ব্যাটারী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ বিভিন্ন জেলার টমটম ও মিশুক চোরের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের রাজনগর এতিমখানা সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে চোরাই টমটম, ব্যাটারিসহ তাদের আটক করে।
আটকরা হল, হবিগঞ্জ সদর উপজেলার রিচি জাঙ্গাল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আঃ রহমান (৬০), রিচি ঈশান কোনার হাতিম উল্লাহ’র ছেলে ফারুক মিয়া (৪৫), রিচি সাগরকোনার উমর আলীর ছেলে জলফু মিয় া(৪৫) ও বানিয়াচং উপলাজের দণি সাঙ্গর গ্রামের শেখ রুসমত আলীর ছেলে শেখ মোঃ ইব্রাহিম (৩৫) কে আটক করা হয়। টমটমের মালিক ফজলে আলী আরমান এ বিষয়ে মামলা দায়ের করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৈল রোডের আঃ নুর কদ্দুছের পুত্র ফজলে আলী আরমান (২৫) এর একটি টমটম গ্যারেজে চার্জে লাগানো অবস্থায় চুরি হয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মোঃ সোহেল রানা ও তাহার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানার পশ্চিম পাশের শেখ মোঃ ইব্রাহিম এর শেখ এন্টারপ্রাইজ নামক দোকান থেকে টমটম গাড়ী ও ৫টি ব্যাটারী উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com