মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মানবদেহে ক্ষতিকর তামাক দ্রব্য নিয়ে কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তামাক সেবন ও নেশা জাতীয় দ্রব্য আসক্তির প্রতিকারের জন্য সচেতনতা বৃদ্ধির একদিনের প্রশিক্ষণের কমশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ডাঃ চম্পক কিশোর সাহা সুমনের পরিচালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, ডাঃ মইনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাগর মিয়া, এনজিও কর্মী মির্জা তকমিনা বেগম, কমিনিটি ক্লিনিক নেতা আব্দাল মিয়া তালুকদার, ইউপি সদস্য সখিনা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। গীতা পাঠ করেন শাকানন্দ ভট্টাচার্য্য। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে অংশ গ্রহণকারীদের মধ্যে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক বিষয়াদী উপস্থাপনা করেন ডাঃ রাশেদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com