বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর থেকে হত্যাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা থেকে হুমায়ুন নামের হত্যাসহ ১২ মামলার আসামিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বরর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। হুমায়ুন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। নৌ পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ভৈরব রেলওয়ে পুরাতন ব্রিজের নিচে শহিদ আলম (৩০) নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরিচয় শনাক্ত হলে নিহতের মা ফিরোজা বেগম ভৈরব থানায় হুমায়ুনকে প্রধান আসামি করে ২৭ অক্টোবর থানায় হত্যা মামলা করেন।
অপরদিকে একই দিন ২১ অক্টোবর আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এসপি ইট ভাটার অদূরে মেঘনা নদী থেকে নৌ পুলিশ আয়ুব খান (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা ২৮ অক্টোবর হুমায়ুনকে প্রধান আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করে। দুটি হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন।
এ বিষয়ে ভৈরব নৌ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভৈরব, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন থানায় ১২টিরও বেশি মামলা আছে। রাতেই হুমায়ুনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com