মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পৌরসভা ও পৌরসভার বাহিরে সকল অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে চলমান পৌরসভা ও পৌরসভার বাহিরের সকল ব্যাটারীচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের দাবিতে ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আলী, সহ-সভাপতি বারিক মিয়া। এ সময় নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ শহরে একসময় ৬ হাজারের অধিক পায়ে চালিত রিক্সার নাম্বার প্লেইট ছিল। বর্তমানে ৪ হাজারের অধিক ব্যাটারী-চালিত অটোরিক্সা চলমান রয়েছে। এর মধ্যে প্রধান অংশ রিক্সা শ্রমিকদের অবস্থান পৌরসভার বাহিরে বা শহরতলীর ইউনিয়ন গুলোতে। আবার যেসকল রিক্সা শ্রমিক শহরে বাসা ভাড়া নিয়ে রিক্সা চালান তাদেরও অধিকাংশের জাতীয় পরিচয়পত্র তাদের স্থায়ী ঠিকানায় অর্থাৎ পৌরসভার বাহিরে। এখন যদি পৌরসভার অভ্যন্তরের জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে নাম্বার প্লেইট বন্টন করা হয়, তাহলে পৌরসভার বাহিরের জাতীয় পরিচয়পত্রধারী শ্রমিকগণ বঞ্চিত হবে। যাদের রুটি রুজি বা রোজগারের একমাত্র মাধ্যম হলো একটি রিক্সা। এছাড়া হবিগঞ্জ শহর পৌরসভার পাশাপাশি একই সাথে সদর উপজেলা শহর ও জেলা শহর। তাই জেলা ও সদর উপজেলার নাগরিকবৃন্দ তার নিজের জেলা ও উপজেলা শহরে রিক্সা চালিয়ে জীবন-যাপনের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। তাই একটি নীতিমালা প্রণয়ন করে হবিগঞ্জ শহরে চলমান পৌরসভা ও পৌরসভার বাহির সকল ব্যাটারী চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানের ব্যবস্থা গ্রহন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com