বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে বিআরডিবি’র উদ্যোগে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এর উদ্যোগে বিনামূল্যে অপ্রধান শস্যের বীজ বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই অপ্রধান বীজ বিতরণ করা হয়।
গতকাল রবিবার বিকেলে উপজেলা বিআরডিবি কার্যালয়ে অপ্রধান শস্য প্রকল্পের ৭২ জন সদস্যদের মাঝে অপ্রধান শস্য উৎপাদনে প্রত্যেককে মাঝে ২কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
বীজ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, মাঠ সংগঠকসহ প্রমুখ। বিনামূল্যে উচ্চ মূল্যের বীজ নিয়ে যেন সদস্যরা অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধি করতে পারে সে লক্ষ্যে বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com