বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা প্রশাসন লাখাইয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোবন করেন হবিগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোবনী অনুষ্ঠানে প্রথমে, পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আক্তার ফারুক এবং গীতা পাঠ করেন পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ নানা ধরণের প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সকালে মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। পরবর্তীতে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও উদ্যোগ পরিদর্শন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান তাঁর বক্তব্যে বলেন মানুষকে বড় স্বপ্ন দেখা শিখতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেলছিলাম বলেই আজ তা বাস্তবায়ন করতে পেরেছি। তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রযুক্তির সুফল নিতে নিজেদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে এবং সেভাবে নিজেদের গড়ে তুলতে আহবান জানান। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) জনাব রেহানা মজুমদার মুক্তি, জেলা প্রশাসক মহোদয়ের স্টাফ অফিসার জনাব নাভিদ সারওয়ার, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এনএন মিয়া, ৬নং বুল্লা ইউপি চেয়ারম্যান জনাব এডভোকেট খোকন চন্দ্র গোপসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সমাজসেবা অফিসার জনাব আফজালুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ উদ্দিন। মেলায় সেরা তিনটি স্টল ও তিনটি প্রকল্পকে পুরষ্কার ও সনদ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com