বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

বাহুবলের ধুলিয়াছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ধুলিয়াছড়াসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলন করে রাস্তার দুই পাশে স্তুপ করে রেখে ট্রাক ও ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অতিরিক্ত বালু বোঝাই যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে সৃষ্টি হওয়ার কারণে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা জানান।
অনুসন্ধানে জানা যায়, ধুলিয়াছড়া, পুটিজুরি, চলিতাতলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকার বালু পাচার করা হচ্ছে। তবে এদের নেই কোনো বৈধ কাগজপত্র। প্রভাবশালী হওয়ায় শক্তিজোরেই তারা এসব চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও স্থায়ীভাবে বন্ধ হয় না অবৈধভাবে বালু উত্তোলন। ফলে ঝুঁকিতে পড়েছে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি।
গ্রামবাসী জানান, এভাবেই বছরের পর বছর ধরে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বালু বিক্রেতা জানান, তাদের ইজারা নেই। তবুও প্রশাসনের কিছু অসাধু সদস্য ও সংবাদকর্মীদের ম্যানেজ করেই এসব করা হয়।
স্থানীয়দের দাবি অচিরেই যদি এসব বন্ধ করা না হয় তবে ভবিষ্যতে রাস্তা ঘাটে চলাচল করা অসম্ভব হয়ে পড়বে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com