বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওয়ালিদ খান (১৯) নামে এক বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, বেশ কিছুদিন যাবত বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে ওয়ালিদ খান উপজেলা সদরে অবস্থিত দি-লিটন ফাওয়ার কিন্ডারগার্টেনের সামনে ও আশপাশে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন অজুহাতে ঘুরাঘুরি করে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। প্রতিদিনের ন্যায় সে মঙ্গলবারও স্কুলে কোচিং চলাকালীন সময়ে ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইভটিজিং করতে থাকে। এসময় স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদ খানকে আটক করে বাহুবল মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে আটক করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি এসিল্যান্ড নিজেই নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com