শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়ে সদর হাসপাতালে এসেও রেহাই পায়নি। প্রভাবশালী মহল গত রবিবার দুপুরে সদর হাসপাতালে এসেও তাদের ওপর হামলা চালায়। এমনকি তাদের ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় হাসপাতালে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে সদর থানার এসআই সজিব আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এখানেও তারা আহত হয়েছেন। জানা যায়, গত শনিবার সকালে আনন্দপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন দুবাই প্রবাসী মোশারফের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তারা মোশারফের বাড়িতে লুটপাট চালায়। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় মোশারফ (৩৫), শিশু মুয়াইম (৪), স্ত্রী রোজিনা (২৫) ও মামুন মিয়ার স্ত্রী মাহমুদা (২৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোশারফের অবস্থা আশংকাজনক হলে সিলেট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com