বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শৃংখলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে চুনারুঘাটে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। গতকাল শনিবার সকাল ১১ টায় চুনারুঘাট থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে চুনারুঘাট থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশের চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বক্তব্য রাখেন চুনারুঘাট থানার পরিদর্শক মোঃ আলী আশরাফ, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, মোহাম্মদ আলী, ওয়াহেদ আলী মাস্টার, মুহিতুর রহমান রোমন ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার উপ-পরিদর্শক অজিত কুমার তালুকদার, মাস্টার মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com