বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে চা বাগানের শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত ও জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ০৫টি চা বাগানের শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করা ও শতভাগ শিশুর জন্মনিবন্ধন করার জন্য উদ্বুদ্ধকরণ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জগদীশ পুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চা বাগানের শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করা ও শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন ও উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান এর উপস্থিতিতে মাধবপুরের সবকটি চা বাগানের সরকারি স্কুল গুলোর শিক্ষকদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতের পাশাপাশি সকল শিশুর জন্ম নিবন্ধনের উপর গুরুত্ব আরোপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আগামী ৬ অক্টোবর চা বাগানের ৫টি সরকারি স্কুলে ক্যাম্প করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কয়েকটি টিম কাজ করবে। যারা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন ও ভর্তি নিশ্চিতে সহায়তা করবে। তিনি আরও জানান ক্যাম্পে জন্ম নিবন্ধনের জন্য কোন ফি দিতে হবেনা। ক্যাম্পে যাদের জন্ম নিবন্ধন হবে জেলা প্রশাসক নিজ তহবিল থেকে তাদের সকলের ফি দিবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান সকল শিক্ষককে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিতের তাগিদ দেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com