সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বিদায় মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৬ রমজান। আজকের সূর্য ডুবলে আসবে ২৭ রমজানের রাত। এই রাতই লায়লাতুল কদর- যাকে ফারসীতে বলে শব-ই-কদর। লায়লাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী। এ রাতের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে কোরান মজিদ ও হাদিস শরীফে বিস্তর বর্ণনা রয়েছে। হাদিস শরীফ থেকে জানা যায় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের নিকট বনী ইসরাঈলের একজন আবিদ মুজাহিদের কথা বলছিলেন যিনি হাজার মাস ধরে লাগাতার দিনের বেলায় সিয়াম পালন করতেন ও সত্যের সংগ্রামে নিয়োজিত থাকতেন এবং সারারাত জেগে থেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটাতেন। আল্লাহর এই নেক বান্দার কঠোর সাধনার কথা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করে বলেছিলেন ঃ যদি আমাদের আয়াত দীর্ঘ হতো তবে আমরা হাজার মাস ধরে ওই ভাবে জিহাদ ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাতে পারতাম। এরই প্রেক্ষিতে আল্লাহ তা’আলার সুরা কদর নাজিল করলেন। ৫ খানি আয়াতে কারিমা বিশিষ্ট এই সুরায় আল্লাহ জাল্লাশানুহু এরশাদ করেন ঃ নিশ্চয়ই আমি এ (আল কোরান) নাজিল করেছি মহিমান্বিত রজনীতে (লায়লাতুল কদরে), তুমি কী জানো মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ, সে রাত্রিতে ফেরেস্তাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রব-এর অনুমতি ক্রমে। শান্তি শুধু শান্তি বিরাজ করে সে রজনীতে উষার আবির্ভাব পর্যন্ত।
এ সুরা হতে স্পষ্ট হয় যে, কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করলে হাজার মাসব্যাপী ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যেত তার চাইতেও অধিক সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফে আছে যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহ তা’আলা আনহা একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঃ ইহা রাসুলুল্লাহ যদি আমি লায়লাতুল কদর পাই তবে সেই রজনীতে কি দোয়া করবো? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বললেন ঃ এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী- হে আল্লাহ্ আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com