বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আগামী ৮ অক্টোবর মুক্তাঞ্চলের ২য় সাহিত্য উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র আয়োজিত ২য় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব’২২ আগামী ৮ই অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
উৎসবের উদ্বোধন করবেন আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য (হবিগঞ্জ-৩)। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক আফসানা বেগম, কবি সাকিরা পারভীন ও কবি স্নিগ্ধা বাউল।
কবিতার মিছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘সাহিত্য চর্চায় হবিগঞ্জ সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা, শিশু কিশোর সমাবেশ, গণসংস্কৃতি আন্দোলনের শিল্পী সংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণ, ‘সাহিত্য লোকপ্রিয়তা আর দায়বদ্ধতার দ্বন্দ্ব’ বিষয়ক মত বিনিময়, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সহ দিনব্যাপী সাহিত্য বিষয়ক নানা কর্মসূচির মাধ্যমে উদ্যোগ নেয়া হয়েছে সকল বয়সী সাহিত্যমোদী পাঠক ও লেখকের মিলনমেলার।
মুক্তাঞ্চল সাহিত্য উৎসব ২০২১ এর ধারাবাহিকতায় এবছরও হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো দেশবরেণ্য লেখকদের উপস্থিতি হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। হবিগঞ্জের সাহিত্যমোদী পাঠক, লেখকসহ সকল শ্রেণির মানুষের উপস্থিতি আমাদের অনুষ্ঠান সার্বিকভাবে সফল করে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com