সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বানিয়াচং সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ভিজিডি চাল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি’র ভালনারেভল গ্র“প ডেভলাপমেন্ট (ভিজিডি) কর্মসূচির মহিলাদের মধ্যে চাল বিতরণ করলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউ.পি চত্বরে ভিজিডি মালামাল বিতরণের পূর্বে সমবেত দুস্থ মহিলার উদ্দেশ্যে বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার খান ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১ শত ১৭ জন দুস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়। বিতরণকালে সকল ইউ.পি সদস্য ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন- গোডাউন থেকে ট্রলি দিয়ে ভিজিডির চাল এনে ইউ.পি চত্বরে রেখেই প্রকাশ্যে স্বচ্চতার সহিত বিতরণের পদ্ধতি সকলের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত। ভিজিডি খাদ্য প্রাপ্ত মহিলারা সকল মাসেই এরূপ বিতরনের পদ্ধতির বিষয়ে মন্তব্য শুনে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com