বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শিশু-কিশোরদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা !

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পৌর শহরের অলিগলিতে অগণিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। আর এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অধিকাংশই শিশু-কিশোর। এসব অদক্ষ চালকদের অনেকেরই প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা না থাকায় যাত্রীদের সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। অনেক সময় দেখা যায়, অদক্ষ এইসব চালকেরা রাস্তায় অতি দ্রুত গতিতে থাকা অবস্থায় একহাতে মোবাইল ফোনে কথা বলছে অন্য হাতে অটোরিকশা চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা ঘটছে। এসব ব্যাটারি চালিত অটোরিকশা চালনায় শিশু-কিশোর চালকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গার ভাড়া নির্ধারণ করা থাকলেও অটোরিকশা চালকরা ইচ্ছে মতো বেপরোয়া চলাচল ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে জানান ইশতেয়াক নামের এক শিক্ষার্থী জানান।
অনুসন্ধ্যানে জানা যায়, নবীগঞ্জ উপজেলা জোরে ব্যাটারি চালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণে অক্ষমতা, চালকদের অনভিজ্ঞতা এবং ওভারটেক প্রবণতার কারণে ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনা ঘটছে যত্রতত্র। লোডশেডিংয়ের যন্ত্রণায় অস্থির নবীগঞ্জ বাসী। দিন নেই রাত নেই, যখন তখন লোডশেডিং কেড়ে নিচ্ছে কর্ম চাঞ্চল্য। বিদ্যুৎ যতোটুকু জুটছে, ব্যাটারি চালিত অটোরিকশা তার একটি বড় অংশ কেড়ে নিচ্ছে। মরার উপর খাড়ার ঘায়ের মতো অনুমোদনহীন ভাবে নবীগঞ্জে দাপিয়ে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নবীগঞ্জ পৌর অফিস থেকেও এসব শিশু-কিশোরদের অটোরিকশা চালাতে কোনো লাইসেন্স প্রদান করা হয় না বলে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ জানান। এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান যোগদান করার পরেই সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com