রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে পিতৃপরিচয়হীন এক নবজাতক উদ্ধার করলো পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ভিতরে জুতা রাখার বক্স থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মানবিক পুলিশ শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে নতুন জামা পড়িয়ে শহরতলীর আনমুনু গ্রামের জনৈক এক মহিলার কাছে শিশুটিকে হেফাজতে রেখেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নব জাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এস আই আবু সাঈদ, এসআই বিজয় দেবনাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পিতৃপরিচয়হীন শিশুটি নতুন জামা পড়িয়ে শহরতলীর আনমনু গ্রামের এক মহিলার হেফাজতে রাখেন মানবিক পুলিশ কর্মকর্তাবৃন্দ। তবে শিশুটির জন্মগতভাবে ঠুট কাটা অবস্থায় রয়েছে। উক্ত শিমুটি কার পাপেঁর ফসল নাকি ঠুট কাটা দেখে মসজিদের জুতার বক্সে রেখে যাওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় জৈনক একজন মহিলার অধীনে রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com