বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটের পুতুল হত্যা মামলার আসামী লাল ও বিল্লাল নোয়াখালী থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামে দিনের বেলা দুর্বৃত্তদের হাতে নিহত চাঞ্চল্যকর পুতুল মিয়া হত্যা মামলার ২ আসামী লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়া (৩৪) কে আটক করে পুলিশ। আটক আসামীরা গোয়াছপুর গ্রামের মুকছুম আলীর পুত্র লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়া (৩৪)।
এসআই অজিত তালুকদার, এসআই সদরুল আমিন এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে শুকরবার ভোর ৫টায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে থাকা আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য চুনারুঘাট থানার মামলা নং-৩৮ তারিখ- ২২/০৪/২০২১ এর এজাহার নামীয় আসামী আট জন এর মধ্যে চার জন জামিনে আছে মুল আসামী। চার জন পলাতক ছিল, তন্মধ্যে মুল আসামী দুই জনকে গ্রেফতার করিতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন দ্রুত বাকি আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com