বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে ৫জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে একটি রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাঝে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, ওই গ্রামের আঞ্জব আলী গংরা গ্রামের লোকজনের চলাচলের একটি রাস্তা বন্ধ করে দিলে একই গ্রামের ছুরাব উল্লা বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে রোকিয়া বেগম (৪৫), ছুরাব আলী (৫৫), সুন্দর মালা (২৪) ও আঞ্জব আলী (২৯)সহ ৫ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় রোকিয়া ও ছুরাব আলীকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জে হিউম্যান রাইটসের
উদ্যোগে ইফতার মাহফিল
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বৃহস্পতিবার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন নবীগঞ্জ শাখার উদ্যেগে স্থানীয় শুভেচ্ছা কমিউিনিটি সেন্টারে এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। হিউম্যান রাইটস ফাউন্ডেশন নবীগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর নুরের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মুজাহিদ আহমদ, পৌর কাউন্সিলর রফু আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, হিউম্যান রাইটস এর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আলতাফ উদ্দিন, কাপ্তান মিয়া, মাহমুদুর রহমান, হাফেজ নাজমুল হুদা, ছইফা রহমান কাকলি, মিরাজ আলী, ছাবির আহমদ, জালাল আহমদ, নুরুন্নাহার বেগম, নজির মিয়া, আঃ শহীদ, আবু তাহের চৌধুরী, স্বপন মিয়া, নেছার আহমদ জগলু, ইকবাল আহমদ, কামাল উদ্দিন, রাজু আহমদ ও ডাঃ লুৎফুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com