মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বাহুবলে দুই স’মিল মালিককে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি আইন ভঙ্গ করে রাস্তার উপর গাছ ফেলে মানুষ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে দুই স’মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের চলিতাতলা এলাকায় স্থাপিত দুটি স’মিলকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। অভিযানকালে মিরপুর-আউশকান্দি সড়কস্থ উপজেলার চলিতাতলা এলাকায় স্থাপিত চৌধুরী স’মিল ও লাল মিয়ার স’মিল নামের দুইটি করাতকলের মালিককে ১৫ হাজার করে মোট ৩০ হাজার জরিমানা করা হয়।
এসিল্যান্ড রুহুল আমীন বলেন, উপজেলার চলিতাতলায় অভিযান পরিচালনা করে দুই স’মিলকে ৩০ হাজার টাকা জরিমানাসহ একই এলাকায় জালালাবাদ গ্যাস ফিল্ডের ফেলে রাখা গ্যাস পাইপ অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল মজিদ শেখ নামের একটি আইডি থেকে রাস্তায় “গাছ ফেলে জনচলাচলে দূর্ভোগ” শিরোনামে একটি পোস্ট করার পরপরই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com