বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট উপজেলায় বয়স্ক ভাতার কার্ড বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে চুনারুঘাট উপজেলায় উদ্যোগে বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রায় এক হাজার নারী পুরুষদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। প্রধান অতিথি বক্তব্যে আবদুল কাদির লস্কর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনায় দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সাথে থাকুন। উন্নয়ন তরান্বিত করতে সহযোগিতা করুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা বারিন্দ চন্দ্র পাল, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি,আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ উপকার ভোগীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com