বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পত্রিকা এজেন্টের দোকানের মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছেলে নারায়ন দেবনাথে দোকান ঘরের তালা ভেঙ্গে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে মাধবপুর পৌরশহরের পুরাতন গরুর বাজারের নিকট এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারায়ন দেবনাথ বাদি হয়ে কাঞ্চন বেগম সহ ৪ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগে উল্লেখ করা হয় গরুর বাজার এলাকায় তাদের গোডাউনে গাড়ির যন্ত্রাংশ সহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ছিল। সকাল ৮ টার দিকে দোকানে গিয়ে দেখতে পায় দোকানের দরজার তালা ভাঙ্গা এবং দোকানে কোন মালামাল নেই। ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বেআইনী ভাবে দোকান দখল ও মালামাল লুট করার ঘটনা তদন্তে সত্য প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com