বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পৌরবাস টার্মিনালে সন্ত্রাসী হামলার শিকার আইনজীবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে এক আইনজীবি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। জানা যায়, জেলা আইনজীবি সমিতির সদস্য এডঃ মোঃ এনামুল হক গতকাল দুপুরে ২ বন্ধু নিয়ে ব্যক্তিগত কাজে সিলেট যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জ নতুন বাস টার্মিনালে যান। সেখান থেকে টিকেট ক্রয় করে তারা ১৪৯৩ নং গাড়িতে উঠে নির্দিষ্ট আসনে বসেন। গাড়িটি দুপুর ১ টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু গাড়িতে আসন গ্রহণ করার পর কয়েকজন লোকজন তাদেরকে টানা-হেচঁড়া করে গাড়িতে উঠানোর চেষ্ঠা করে।
এই ঘটনায় এডঃ এনামুল হক প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার উপর অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার বন্ধুসহ ৩ জনকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। এসময় এনামুল হক ও তার দুই বন্ধুকে মারধোর করে।
এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায়।
এদিকে জেলা আইনজীবি সমিতির কয়েকজন সদস্যকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।
এই ঘটনায় আইনজিবীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। জেলা আইনজিবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান ও সাধারন সম্পাদক এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com