বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবল বাজারে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ৩ দোকান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল বাজারের জেলা পরিষদ মার্কেটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে শফিকুর রহমান ও সাজিদুর রহমান নামের দুই দোকান মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার ও ওপর দোকান মালিক তারেক মিয়া কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com