শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ও কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজ করার সময় বজ্রপাতে সাফিকুল ইসলাম (২৫) নামের এক কৃষক নিহত হন। নিহত সাফিকুল ইসলাম কালিয়ার ভাঙ্গা গ্রামের মোঃ জমিরুল মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজে ছিল সে। বজ্রপাতে আহত অবস্থায় পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতাল তৈরী করেছে।
অপরদিকে একইদিন সকাল সাড়ে ১১টায় উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও গ্রামের হাওরে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে অমর বিশ্বাস (২৫) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়। নিহত অমর বিশ্বাস চরগাঁও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের পুত্র। ওই ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গ লাল রায় অমর বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সকালে চরগাঁও মাঠের দক্ষিণ দিকের হাওরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অমর বিশ্বাস মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় রেখেছে। নিহত অমর বিশ্বাসের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন বলে জানাগেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com