বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নবাগত এসিল্যান্ড শাহীন দেলোয়ারের যোগদান

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহীন দেলোয়ার। বুধবার (৩১আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারকে স্বাগত জানান। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শাহীন দেলোয়ার ইতিপূর্বে মৌলভীবাজার জেলা ডিসি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে। নবীগঞ্জ উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, আমি আশা করছি নবীগঞ্জবাসী আমাকে সহযোগিতা করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com