মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের পথ প্রদর্শক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর মতায়নের পথ প্রদর্শক। স্বাধীন বাংলাদেশের জন্য জাতির পিতার যে অবদান, সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। এই অবদানকে কৃতজ্ঞতায় স্মরণ ও অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। তিনি গতকাল কর্মজীবী নারীদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে হবিগঞ্জ পৌরসভা এলাকায় নির্বাচিত উপকারভোগীদের জন্য দিনব্যাপি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর এই আয়োজন করে। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার নারীর মতায়নে এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে নানা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের সবধরণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন এমপি আবু জাহির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী প্রমুখ।
পরে এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ উপকারভোগী ১ হাজার ২০০ জন নারীর মাঝে সাবান, খাবার স্যালাইন, বিস্কুট ও গুড়োদুধ বিতরণ করেন। এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুইজন চিকিৎসক নারীদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com