বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আওয়ামীলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বাদ আছর নবীগঞ্জ শহরের মদিনা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, প্রচার সম্পাদক আব্দুল কাদির , উপ-দপ্তর মুহিবুর রহমান চৌধুরী, লেবু আহমদ জেবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, লোকমান আহমেদ খান, যুবলীগ নেতা মিজানুর রহমান, জগলু আহমেদ, আখতারুজ্জামান কমল, আব্দুল মতিন চৌধুরী, মরতুজা আলী প্রমূখ। মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন, মদিনা মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com