বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্ত্রীকে হত্যার চেষ্টায় পিডিবির কর্মচারী রাসেল কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাঁও গ্রামে যৌতুকের টাকা না পেয়ে তাহমিনা আক্তার নামের গৃহবধূকে ছুরিকাঘাত করার ঘটনায় হবিগঞ্জ পিডিবির কর্মচারী বজলুর রহমান রাসেলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ আদালতের বিজ্ঞ বিচারক সুদি¦ত দাস তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবি মোঃ সুফি মিয়া ও আজিজুর রহমান খান সজল।
এর আগে তাহমিনাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখমের ঘটনায় পাষণ্ড স্বামী পিডিবির কর্মচারী বজলুর রহমান রাসেলের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হলে গত ১৮ জুন রুজু করে এসআই সজিব মিয়াকে ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করেনি। এক পর্যায়ে সে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেয়। গতকাল বুধবার ধার্য্য তারিখে সে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com