মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আগামীকাল বামজোটের হরতাল পালনে পথসভা ও প্রচারণা

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জ্বালানী তেল, পেট্টোল, অকটেন, ইউরিয়া সার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও গাড়ী-ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আহবানে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধবেলা সারাদেশব্যাপী হরতাল। হরতাল পালনের জন্য গতকাল বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বামজোট হবিগঞ্জ জেলার উদ্যোগে চৌধুরী বাজার খোয়াইমুখ, কোর্টষ্টেশন, আনোয়ারপুর এলাকায় পৃথক পৃথক পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা করা হয়। বামজোটের নেতা সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- তেল, গ্যাস, বন্দর, বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এডভোকেট মুরলী ধর দাশ, সিপিবি’র সিনিয়র সদস্য চৌধুরী মহিবুন্নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, এডঃ জিলু মিয়া, সিদ্দিকী হারুন, সিপিবি নেতা প্রভাষক মৃদুল কান্তি রায়, রনজন রায়, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা জাফর আলী, বাসদ নেতা ইমদাদ হোসেন খান। উপস্থিত ছিলেন কাজল চক্রবর্তী, জন্টু সরকার, শ্রমিক নেতা আরব আলী, গণি মিয়া, ফরিদ মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ, নাছির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com