মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে মিশুকসহ দুই চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বেড়েই চলেছে যানবাহনসহ টমটম ও মিশুক চুরির ঘটনা। পুলিশ অভিযান চালিয়েও তাদের দমন করতে পারছে না। সচেতন মহল মনে করেন অনেক চোরের গডফাদার পুলিশের কিছু নামধারী সোর্স ও দালাল। যে কারণে পুলিশ অভিযান চালানোর আগেই চোর টের পেয়ে যায়। অনেক সময় দালাল ও সোর্স সানগ্লাস, দামি গেঞ্জি, জিন্স প্যান্ট ও সিকোপাইপ ঘড়ি এবং মোটর সাইকেল নিয়ে থানায় প্রবেশ করে অফিসারদের সাথে উঠাবসাসহ ঘুরাফেরা করে। আর এসব বেশিরভাগ হচ্ছে সদর থানা পুলিশের সাথে।
মূলত এ কারণেই শহরে মোটর সাইকেল, টমটম ও দোকানপাটে চুরি সংঘটিত হচ্ছে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তার নির্দেশে গত বুধবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালিয়ে দুই চোরকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্য চোরের দল পালিয়ে যায়।
আটকরা হল, শহরের উমেদনগর পুরান হাটি এলাকার মৃত শুকুর আলীর পুত্র হানিফ মিয়া (২৫),একই গ্রামের সমুজ আলীর পুত্র সাইফুর রহমান (২৪)। জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকটি চুরির ঘটনার কথা স্বীকার করে। তাদের কয়েকজন গডফাদারের নাম পুলিশের কাছে প্রকাশ করে। যা যাচাই বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় এসআই অভিজিৎ বাদি হয়ে উল্লেখিত দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে সদর থানায় চুরির মামলা করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com