বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দেখার যেনো কেউ নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দাপিয়ে দাপিয়ে বাড়ছে সবজি, ডিম ও পোল্ট্রি মুরগির দাম। নিত্য প্রয়োজনীয় সব্জি সাধারন মানুষের নাগালের বাইরে চলে গেছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেট করে ব্যবসায়ীরা ক্রেতাদের বেকায়দায় ফেলে অতিরিক্ত দাম আদায় করছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সব্জি ও পোল্ট্রি মুরগি ক্রয় করতে হচ্ছে। শহরের সবচেয়ে বড় চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, কোর্ট স্টেশন বাজার, বগলা বাজারসহ বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ২৫০-৩০০ টাকা কেজি, পোল্ট্রি মুরগি ১৮০-২০০ টাকা কেজি, পোল্ট্রি মুরগির ডিম ৫০ থেকে ৫৫ টাকা হালি, হাঁসের ডিম ৬০-৭০ টাকা, আলু, পটল, ঝিঙ্গা, কাকরুল, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, কপি, বরবটি, মুলা ইত্যাদি সবজি কেজিতে ২০ থেকে ৪০ টাকা করে বাড়ছে। ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত দামে কিনে আনতে হয়। সে জন্য বেশি দামে বিক্রি করছি। ক্রেতারা জানান, যদি প্রশাসন বাজার মনিটরিং না করে তাহলে তারা ইচ্ছামাপিক দাম আদায় করবে। কাঁচামালের মূল্য তালিকা না থাকায় তারা এমনটা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com