মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৩ আগষ্ট মাধবপুরের নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রাত প্রায় ১০ টার দিকে এক দল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিত ভাবে নোয়াপাড়া বাজারের উত্তর দিকে সৈয়দ শামীম মিয়ার ধানের চাতালের মাঠে সুমন মিয়াকে ধারালো অস্ত্র দিয়েকুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুমন মিয়ার বড় ভাই বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় গত ১২ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করলে আসামীরা আত্মগোপন করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩ আগষ্ট বিকেল সাড়ে ৩ টার দিকে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন হত্যা মামলার পলাতক আসামী বেঙ্গাডোবা গ্রামের মোঃ মুক্তি মিয়ার ছেলে মোঃ শাহজাহান মিয়া (৪০) এবং রাত সাড়ে ৯টার দিকে একই বাজার এলাকা থেকে বেঙ্গাডোবা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মারুফ মিয়া (৫০) কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com