বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বাড়িতে জুয়ার আসর ॥ ৪ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের এক প্রভাবশালীর বাড়িতে মাদক ও জুয়ার জমজমাট আসর বসে। প্রতিদিনই সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলা থেকে জুয়াড়িরা বিভিন্ন যানবাহনে এসে জুয়ার আসরে যোগ দিচ্ছে। পাশাপাশি মাদক সেবনসহ বিভিন্ন রঙ্গলীলা চলে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই জুয়ার আসর বসানো হয়। বিষয়টি ডিবি পুলিশের নজরে এলে গত শনিবার গভীর রাতে ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই মাহমুদুল হাসানসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল হান্নান ওরফে দুলাল মিয়া (৫০), মাগুরুন্ডা গ্রামের মৃত আব্দুস সহিদ টেনু মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪০), আরজু মিয়ার পুত্র মাসুক মিয়া (২৫) ও মিরাশি গ্রামের আরজু মিয়ার পুত্র মুখলেছ মিয়া (২৫) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে চক্রের মূলহোতা জামাল ও কবির মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল রবিবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। ওসি সফিকুল ইসলাম জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com