বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে মহাসড়কে প্রাইভেট কার চাপায় নারীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিরিন আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া নোয়াগাঁও গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি পানিউমদা ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার জাবেদ খান নিশ্চিত করেছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া নোয়াগাঁও গ্রামের আব্দুল করিমের স্ত্রী শিরিন আক্তার (৪৫) আদিত্যপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কে বাসের অপো করেছিলেন। এ সময় ওই নারীর সাথে থাকা ১২ বছর বয়সী পুত্র শিমুল আহমেদ রাস্তা পারাপার হতে শুরু করলে তার পিছনে পিছনে মা শিরিন বেগমও রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ছেলে রাস্তা পার হলেও সিলেটগামী দ্রুত গতির প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ ২৫-৫০৫৪) ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুত আহত হলে শিশুপুত্র শিমুল উচ্চসূরে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিরিন আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. নুর-ই ইফতেসাম ফারুকী প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় শিরিন আক্তারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা পথে তার মৃত্যু হয়। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুটিজুরী বাজারের লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেট কারটি আটক করতে সম হয়। আটক কারটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com