মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর থানার বিশেষ অভিযানে দশ কেজি গাঁজা সহ সফিক মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাধবপুর থানার পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমনগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বহড়া ইউনিয়নের দলগাঁও এলাকায় এসআই মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ আটক করে।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com