বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৩০টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের নন্দনপুর বাজারে দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ছোট-বড় ৩০টি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ অভিযানে সহায়তা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন, লামাতাসী ইউনিয়ন চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ওরপে ফুল মিয়া (সাবেক ইউপি মেম্বার), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারে অবৈধ ১০টি এবং ফুটপাতে আরো অন্ততঃ ২০টি অবৈধ দোকান গড়ে উঠেছিল। বাজারের আগত ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। জনস্বার্থে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই অবৈধ দোকানগুলো গুড়িয়ে দিয়ে অবৈধ দখল মুক্ত করা হয়। তিনি বলেন, “উচ্ছেদ অভিযান শেষে আমি নিজে উপস্থিত থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেই এবং ফুটপাতের দরিদ্র দোকানদের বাজারের নির্ধারিত শেডে বসার পরামর্শ দেই।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com