বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের সাতকাপন শিশু কল্যাণ স্কুলে নীলকান্ত সাহা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের সাতকাপন আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নীলকান্ত সাহা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্থর স্থাপন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। গতকাল বুধবার বিকাল ৪টায় ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ ও রিংকু দাশ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং কমিটির সভাপতি নিরঞ্জন সাহা নিরু, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, সাংবাদিক মোঃ নুরুল ইসলাম মনি, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদ মিয়া ও জমিদাতা মোঃ এখলাছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান। অনুষ্ঠানের শুরু পবিত্র কোরআন তেলায়াত ও মোনাজাত পরিচালনা করেন ইসমাইল মাহমুদ ফিরোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com