শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক নাজির নজরুল ইসলামের ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক নাজির মো. নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার (৩০জুলাই) সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মো. নজরুল ইসলামের মৃত্যুর খবরে শহরের ফায়ার সার্ভিস সড়কে তার বাসায় আইনজীবী, ক্রীড়ানুরাগীসহ বিভিন্ন মহলের লোকজন তাকে একনজর দেখতে ছুটে যান। রোববার সকাল ১০টায় হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এবং বাদ জোহর নিজ গ্রাম বাহুবল উপজেলার খরিয়া শংকরপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় জেলা ও দায়রা জজ, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ওই গ্রামের চেয়ারম্যান বাড়ির বাসিন্দা সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ঠান্ডা মিয়ার দ্বিতীয় ছেলে ও অ্যাডভোকেট শফিকুল ইসলামের মেঝ ভাই। মরহুল মো. নজরুল ইসলাম ৬০’র দশকের একজন তুখোর ফুটবলার ছিলেন। তার ছেলে ইতালী হোসাইন আক্তার পিন্টু পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com