মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সদরে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালঞ্চ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে জলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে তেলিয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আকাশ দাশ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাংবাদিক শংকর পাল সুমন, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা সুলতানা, সহকারী শিক্ষক জাহানারা আক্তার প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা জিতেন্দ্র, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ও খেলা পরিচালনা করেন,মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলেমান মিয়া। খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com