সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুক্তাঞ্চলের সাহিত্য আড্ডা ও বই বিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘কলম হোক শক্তি, সাহিত্যে সমৃদ্ধ হোক জীবন’ এমন স্লোগান নিয়ে পরিচালিত হবিগঞ্জ জেলা ভিত্তিক শিশু, কিশোর ও তরুণদের দ্বারা পরিচালিত সাহিত্য সংগঠন ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র’ শুরু করলো ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও বই বিনিময়’ কর্মসূচী। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমিতে অনুষ্ঠিত এই আড্ডার মধ্যমণি ছিলেন কথাসাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকি হারুন।
আড্ডায় সাহিত্য চর্চায় হবিগঞ্জ এর সোনালী অতীত ও সাহিত্য চর্চার পরিবেশ হারিয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ তুলে ধরে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ও নাট্যকার সিদ্দিকি হারুন। তিনি বলেন, বর্তমানে যেভাবে হবিগঞ্জ এর সাহিত্য চর্চায় সাংগঠনিকভাবে মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র অবদান রাখছে তেমনি অতিতে সংযোজন ও সূর্যসিড়ি নামের দুটি সংগঠন অবদান রেখেছে। এছাড়াও বর্ণমালা লাইব্রেরী এর সাহিত্য চর্চায় অবদান সম্পর্কে স্মৃতিচারণ করেন তিনি।
আলোচনায় উঠে আসে দেওয়ান গোলাম মোর্তাজা, আব্দুর রউফ চৌধুরী, পার্থ সারথি চৌধুরী, এম এ রব সহ হবিগঞ্জ জেলায় জন্ম নেয়া অসংখ্য খ্যাতনামা লেখকের নাম।
মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র সংগঠনের সহ সভাপতি সুদীপা বিশ্বাস জানান, আমাদের আজকের আড্ডা সুরবিতানে অনুষ্ঠিত হলেও পরবর্তী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার আমাদের এই কার্যক্রম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া আড্ডায় উপস্থিত থাকবেন কোনো একজন সম্মানিত অতিথি, যাকে ঘিরে শিল্পকলা একাডেমীর সবুজ প্রাঙ্গণে আজকের মতোই প্রাণবন্ত আড্ডায় মেতে উঠবো আমরা সকলে।
বই বিনিময় কার্যক্রম সম্পর্কে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অভিজ্ঞান ধর বলেন, যে কেউ আমাদের সংগ্রহে থাকা বইগুলোর মধ্যে তাঁর অপঠিত বইয়ের সাথে নিজের সংগ্রহে থাকা পঠিত বই বিনিময় করে নিতে পারবেন। আমাদের এ কার্যক্রম যেহেতু প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে সেহেতু প্রতি সপ্তাহে বই বিনিময়ের সুযোগ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com