বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পল্লী বিদ্যুৎ কালেকশন বুথ উদ্বোধনে কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও এমডি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ বাংলাদেশ কমার্স ব্যাংক চুনারুঘাট শাখার অধিনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুনারুঘাট জোনাল অফিস কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল (২১ জুলাই) বৃহস্পতিবার সকালে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কালেকশন বুথ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেল কমার্স ব্যাংকের চেয়ারম্যান ড.ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সিইও তাজুল ইসলাম। কমার্স ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক আহমেদ মুক্তাদির রহমানের আয়োজনে আরো উপস্থিত ছিলেন, পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী মোঃ রেজাউল করীম, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুনায়দুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, সিলেট কমার্স ব্যাংকের ম্যানেজার মুহিতুর রহমান, চুনারুঘাট কমার্স ব্যাংকের অপারেশন ম্যানেজার কাজী শরীফ মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হক নাসির ও আব্দুল জাহির মিয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ চুনারুঘাটের রাণীগাও উপ-শাখা ও শায়েস্তাগঞ্জ শাখা উদ্বোধন করবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com