শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এডভোকেট ইকবাল বর চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসানুল বর চৌধুরী ওরফে ইকবাল বর চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্টিত হয়েছে।
সোমবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের উপস্থাপনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এডভোকেট মোঃ আতাউর রহমান। এডভোকেট ইকবার বর চৌধুরীর আইন পেশা, আইনজীবী সমিতিকে নেতৃত্ব দেয়া, পারিবারিক ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে সভায় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকে মোঃ সালেহ উদ্দিন আহমেদ, পিপি মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সমিতির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনোয়ার আলী, সাবেক সভাপতি আফিল উদ্দিন, সাবেক সভাপতি বদরু মিয়া, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, সিনিয়র আইনজীবী মোঃ ঈমান আলী, এডভোকেট কামাল উদ্দিন সেলিম প্রমূখ।
নিয়ম অনুযায়ী ফুল কোর্ট রেভারেন্সে হবিগঞ্জে কর্মরত সকল বিচারকগন অংশ গ্রহণ করেন। ফুল কোর্ট রেভারেন্স হওয়ায় সোমবার হবিগঞ্জের সকল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
উল্লেখ্য, ইকবার বর চৌধুরী ২০১২ সনে আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, তার ভাই আরিফ চৌধুরী হবিগঞ্জ আইনবীজী সমিতির স্বনামধন্য সিনিয়র আইনজীবী। ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ইকবাল বর চৌধুরী গত ১৩ জুলাই কোর্ট স্টেশনের বাস ভবনে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com