রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আদালতে সানু মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্ত্রী ও কন্যাকে হত্যাকান্ডের ঘটনায় ঘাতক সানু মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রশিদ আহম্মদ ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।
গত বৃহষ্পতিবার উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর (উত্তর সুরমা) গ্রামের সানু মিয়া তার স্ত্রী জরিনা বেগম (৩৬) ও মেয়ে মাছুমা আক্তার (১৫)কে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পন করে। আদালতে স্বীকারোক্তিতে ঘাতক সানু জানায়, গোয়াছনগর (উত্তর সুরমা) গ্রামের সাবু মিয়ার ছেলে তাউছ মিয়া তার বাড়ির পাশে কৃষি জমি চাষাবাদের সুবাদে প্রায়ই সানু মিয়ার বাড়িতে আসা যাওয়া করত। এক পর্যায়ে তাউছ মিয়া তার স্ত্রী জরিনা ও মেয়ে মাছুমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। গত বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে তার স্ত্রী জরিনাকে তাউছের সঙ্গে আপত্তিকর অবস্থায় মেলামেশা করতে দেখে ক্ষোভে দুঃখে স্ত্রী ও কন্যাকে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com