বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বর্তমান সরকার এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশের কোটি কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তুলার লক্ষে উন্নয়নের ধারাবাহীকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই দল মত নির্বিশেষে মাঠি ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামে মরহুম শাহ নুরুজ আলী ট্রাস্ট এর ত্রাণ বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ব্যবসায়ী নেতা এম এ মুকিতের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ শাহ আজাদ আলী সুমন। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, প্রফেসর আব্দুল হাই, ব্যারিষ্টার মুজাক্কির আহমেদ, এডভোকেট আবুল ফজল ফাত্তাহ, ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সিলেট শাহ জালাল উপ শহর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, উপজেলা জাপার যুগ্ম সদস্য সচিব এমরান আহমেদ, ব্যবসায়ী নেতা শাহ মুস্তাকিম আলী, সাংবাদিক এম এ আহমদ আজাদ, জাপার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমদ, যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক ফুল মিয়া পাঠান, সাংগঠনিক সম্পাদক মির্জা হামজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, হাজী সুহুল আমিন, সাংবাদিক ছাদিকুল ইসলাম, সাংবাদিক রাকিল হোসেন, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন তালুকদার, জাপা নেতা ফকির ফজলু মিয়া, আনছার মিয়া, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর বখত প্রমূখ। উক্ত অনুষ্টানে মরহুম শাহ নুরুজ আলীর সু-যোগ্য উত্তর সুরি ডাঃ শাহ আজাদ আলী সুমন তার স্বাগত বক্তব্যে বলেন, তার পিতার আদর্শে তিনি এলাকার উন্নয়নে এই ট্রাস্ট এর মাধ্যমে গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com