বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট ॥ অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বানিয়াচঙ্গে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। কিন্তু বানিয়াচং ৫/৬নং বাজার গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাগ মহল্লার জনৈক ব্যক্তি গত বৃহস্পতিবার ৫/৬ বাজার গরুর হাট থেকে একটি গরু ক্রয় করেছিলেন। যার রশিদ নং-২১। তার কাছ থেকে ২ হাজার টাকা হাসিল আদায় করা হয়েছে। তার কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগ করে তিনি পরদিন শুক্রবার গরুর হাটে গিয়ে সাংবাদিকদের রশিদ দেখান এবং এর প্রতিকার চান। এ সময় ইজারাদার পক্ষের লোক যুবলীগ নেতা ছায়েব আলী ও কৃষকদল নেতা আব্দুল মালিক ওই ক্রেতাকে বাড়তি আদায়কৃত টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে রাতে হাট শেষ হওয়ার পর তাদের সাথে দেখা করতে বলেন। সরেজমিন হাট পরিদর্শনকালে অনেকেই বলেন, আন্দাজি সবার কাছ থেকে ২ হাজার, ৩ হাজার, ৫ হাজার করে হাসিল আদায় করে রশিদ ধরিয়ে দেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী যাদের কাছ থেকে দেড়শ/দুইশত টাকা হাসিল আদায় করার কথা তাদের কাছ থেকে গড়ে ২ হাজার/৩ হাজার/৫ হাজার টাকা করে আদায় করা হচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বাজারস্থ ডাক্তার জমির আলী শপিং কমপ্লেক্সের সামনে ক্রেতাসাধারণের চাপে গরু বিক্রেতারা সারিবদ্ধভাবে গরু নিয়ে দাঁড়ালে ইজারাদার উপজেলা প্রশাসনকে অবগত করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেন। একারণে ক্রেতাসাধারণকে ক্ষুব্ধ মন্তব্য করতে শোনা গেছে। বানিয়াচং উপজেলা সদরের একমাত্র পশুর হাট ৫/৬ নং বাজারে গরু, ছাগল, ভেড়া নিয়ে বিক্রেতাদেরকে সারিবদ্ধ লাইন বাঁধতে দেখা যায়। বানিয়াচং সদরের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাহিদুর রহমান গরু কিনতে গিয়ে দরাদরি করে জানান, এবার গরুর দাম অনেক বেশি। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের ঘটনা সত্য বলেও জানান তিনি। সাগর দিঘীর পূর্বপাড়ের বাসিন্দা বিশিষ্ট পল্লী চিকিৎসক ডাক্তার শফিকুর রহমান ঠাকুর জানান, তিনি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছেন। তার কাছ থেকে এক হাজার টাকা হাসিল আদায় করা হয়েছে। তিনি বলেন, আমি পরিচিত মুখ হওয়ায় এক হাজার। কিন্তু অন্যদের কাছ থেকে ইচ্ছেমতো হাসিল আদায় করা হচ্ছে। যাকে যত দিতে বলেছে ততই দিতে হচ্ছে; এক টাকাও কম মানতেছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com